বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টেকনাফে ১৪ কেজি আইস, মদ ও ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

টেকনাফে ১৪ কেজি আইস, মদ ও ইয়াবা উদ্ধার
আটক মাদক কারবারিসহ উদ্ধার মাদকদ্রব্য। ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময়  এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে আইস ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদে কোস্টগার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে টেকনাফ থানার জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় বোট দুটি জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, এসব মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড । এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর