মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গলাচিপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

গলাচিপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় দলটির বর্তমান উপজেলা কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচি ঘিরে সোমবার (৩১ আগস্ট) থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষও বেঁধে যায়।

পরে উভয়পক্ষ পৃথক মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল দুটি পৌর শহরের কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর