সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

পুলিশের সামনে নারীকে লাথি, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

পুলিশের সামনে নারীকে লাথি, ভিডিও ভাইরাল

রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তাকে মারধর ও লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে।

ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর বন্ধ রয়েছে ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী কাদেরিয়া মার্কেটের ভেতর থেকে এক নারী পুলিশ সদস্য ওই নারীকে হাত ধরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ পুলিশ সদস্য। এ সময় এক যুবক দৌড়ে এসে ওই নারীকে লাথি মারেন। পুলিশ তাকে সরিয়ে নেওয়ার পর আরেক যুবক এসে ওই নারীকে লাথি ও ধাক্কা দেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার প্রতিষ্ঠানের এক নারী কর্মচারী সম্প্রতি হিসাব-নিকাশ বুঝিয়ে না দিয়ে চাকরি ছেড়ে দেন। এ বিষয়ে তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর থেকে তাকে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

ভুক্তভোগী নারী বলেন, ‘গত ২৩ আগস্ট ওই কর্মচারীসহ ১৫-২০ জন লোক আমার প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গত শনিবার কয়েক শ মানুষ এসে আমাকে ঘিরে ফেলে মারধর ও লাঞ্ছিত করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

আরও পড়ুন

কিশোরীকে পাহাড়ে নিয়ে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেফতার 

তবে ওই সাবেক নারী কর্মচারীর অভিযোগ, ভুক্তভোগী নারী তাকে চাপ দেওয়ার পাশাপাশি অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। তিনি বলেন, ‘আমি দুই মাস আগে নিয়ম মেনেই চাকরি ছেড়ে দিয়েছি। আমি অন্যের দোকানে কাজ করছি না, নিজেই স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছি। তার চাপ ও অনৈতিক প্রস্তাব সহ্য করতে না পেরে সম্মান বাঁচাতে চাকরি ছেড়েছি।’

রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ বলেন, ঘটনার দিন ওই নারী হ্যান্ড মাইক নিয়ে মার্কেটের ভেতরে প্রতিবাদ মিছিল করলে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ওই নারীর বিচার দাবিতে থানায় যান। বাজার ব্যবসায়ী নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আর রাজবাড়ীর কাপড় বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না।

ঘটনার বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষের মধ্যে বিষয়টি আপস-মীমাংসা হয়েছে। তবে পুলিশের সামনে লাঞ্ছনার ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর