রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের দিদিমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নোয়াখালী-কোম্পানীগঞ্জ-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে আধঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘোষিত অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর