বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

টাকা খেয়ে ছেড়ে দিলেন ঘোড়ার মাংস বিক্রেতাদের, পদ গেল ছাত্রদল নেতার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

টাকা খেয়ে ছেড়ে দিলেন ঘোড়ার মাংস বিক্রেতাদের, পদ গেল ছাত্রদল নেতার
বহিষ্কৃত ছাত্রদল নেতা মেহেদী। ছবি: ঢাকা মেইল

জামালপুরে ঘোড়ার মাংস বিক্রেতাচক্রের সদস্যদের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় জামালপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মেহেদীকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহমুদুল হাসান মেহেদীকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ ৫ জনকে আটক করে পুলিশ। সেই সাথে ঘোড়ার মাংস বিক্রি চক্রের আরও চার সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে নিয়ে টাকার বিনিময়ে সেই চার সদস্যকে ছেড়ে দেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মেহেদী।

মাহমুদুল হাসান মেহেদী জানান, তিনি এই ঘটনার সাথে জড়িত না। মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বলেন, বিষয়টি টেলিভিশনে প্রচার হওয়ার পর কেন্দ্র দেখে এবং মেহেদীর বক্তব্যও শুনে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়৷

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর