শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

আবারও খুলল কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট 

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

আবারও খুলল কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট 
খুলে দেওয়া হলো কর্ণফুলীর জলকপাট। ছবি: ঢাকা মেইল

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে জেলার বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকার নিচু স্থান প্লাবিত হয়েছে। হ্রদের পানির চাপ কমাতে শনিবার রাত ৮টার পর খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট। এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। 

এদিকে, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। কর্ণফুলী অববাহিকায় কাপ্তাই হ্রদের পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগরে।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা (শনিবার) ২৯ আগস্ট দুপুর ২টায় ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে কাপ্তাই হ্রদ থেকে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। তবে পানির চাপের কারণে দুই ঘণ্টা আগেই স্পিলওয়ে খুলে দিলো কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে৷ এতে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। রাত ৮টা ২০ মিনিটে পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল। 

চলতি বছরের জুলাইয়ে রাঙামাটি জেলার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক ধাপে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর