শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‘স্বপ্ন বাড়ি’র চাবি পেয়ে আত্মহারা ৩৬ গৃহহীন পরিবার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

‘স্বপ্ন বাড়ি’র চাবি পেয়ে আত্মহারা ৩৬ গৃহহীন পরিবার
‘স্বপ্ন বাড়ি’র উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় গৃহহীন ৩৬টি পরিবার ‘স্বপ্ন বাড়ি’র চাবি পেয়েছেন। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে ‘স্বপ্ন বাড়ি’র উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি অসহায় পরিবারদের মাঝে চাবি হস্তান্তর করেন।

ইয়াসের খান চৌধুরীর নিজস্ব উদ্যোগ ও গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় উপজেলার ৩৬টি গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ আধুনিক আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। 

‘স্বপ্ন বাড়ি’ পেয়ে অসহায় গৃহহীন পরিবারগুলোর মধ্যে আনন্দ বিরাজ করছে। চলতি বছরে আরও ৯৮টি আধুনিক আধা পাকা ঘর নির্মাণ করে দেবেন তিনি। নান্দাইলের অসহায় পরিবারগুলো কুঁড়ে ঘর থেকে তাদের স্বপ্নের ঠিকানা পেয়ে আনন্দে আত্মহারা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ্, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর