শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
গ্রেফতার নুরুল হক। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর কাকনহাটি গ্রামে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে পুলিশ অভিযুক্ত পিতাকে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে গ্রেফতার করে।

গ্রেফতার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) বাসিন্দা।

 পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বুধবার রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার রুমে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে নুরুল হক এবং তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী ও তার মাকে নানা ধরনের ভয় দেখায় সে। ঘটনার তিন দিন পর মেয়েটি তার সৎ মাকে বিস্তারিত জানায়।

পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগীর সৎ মা ঈশ্বরগঞ্জ থানায় লিখিত এজাহার করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, কিশোরী মেয়ের সৎ মায়ের করা অভিযোগে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকার বাড্ডা থানায় দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামি। নারী ও শিশু নির্যাতন এবং দস্যুতা এই দুই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর