শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সরকারি গুদামে ১৩০ টন চাল-গম গায়েব, দুই কর্মকর্তা বরখাস্ত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

সরকারি গুদামে ১৩০ টন চাল-গম গায়েব, দুই কর্মকর্তা বরখাস্ত
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে ১৩০ টন চাল ও গমের হিসাব না মেলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আইয়ুব রায়হান।

তিনি বলেন, অডিট চলাকালে ঘিওর খাদ্যগুদামে বড় ধরনের গরমিল পাওয়া যায়। এ ঘটনায় ওই দুই কর্মকর্তা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

41dbf993-b13a-4480-b3e9-47673caf2b32

খাদ্য অধিদফতর সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) ঢাকার খাদ্য অধিদফতরের একটি দল ঘিওর খাদ্যগুদাম পরিদর্শন ও অডিট করে। এ সময় সরকারি হিসাবের সঙ্গে গুদামের প্রকৃত মজুতে বড় ধরনের অসংগতি পাওয়া যায়।

হিসাব অনুযায়ী, গুদামে ১১০ টন চাল ও ২০ টন গম থাকার কথা থাকলেও বাস্তবে এর কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে গুদাম কর্মকর্তারাও সঠিক কোনো তথ্য দিতে পারেননি। গায়েব হওয়া চাল ও গমের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

ঘটনার পর অডিট কার্যক্রমের স্বার্থে এবং হিসাবের অসংগতির বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য পুরো খাদ্যগুদাম সিলগালা করে যায় ঢাকার প্রতিনিধিদল।

এ ঘটনায় সরকারি খাদ্যশস্যের হিসাবের গরমিলের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর