বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: ঢাকা মেইল

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) শহরের শহীদ সাটু হলে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে দেশের পুরো শিক্ষা কাঠামোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। একই সাথে একটি দক্ষ, আধুনিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরিতে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তিকে আরও সুদৃঢ় করার ওপর জোর দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, সময়মতো সিলেবাস সম্পন্ন করা এবং বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, কোমলমতি শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে এবং তাদের বিদ্যালয়ে নিয়মিত ও উৎসাহিত রাখতে স্কুল ফিডিং কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 

'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের ৬২টি জেলার ১৫০টি উপজেলায় এই কার্যক্রম চালু রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষায় উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি করা হচ্ছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর