বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

বরগুনার পাথরঘাটার হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল মীর (৩০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে মরদেহটি পাথরঘাটার বাদুরতলা এলাকায় নিয়ে আসা হয়। সাইকুল মীর পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা। এর আগে মঙ্গলবার বিকেলে ট্রলার মালিক সমিতির পাঠানো উদ্ধারকারী দল ট্রলারডুবির স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

784540553_2050431225585258_3913479060282853588_n

জানা যায়, গত ২১ আগস্ট পাথরঘাটা থেকে ১৩ জেলে এফবি বরকত ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ২৪ আগস্ট বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় আট জেলে সাঁতরে পাশের একটি ট্রলারে উঠে প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ হন।

নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ও ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার বিকেলে সাইকুল মীরের মরদেহের সন্ধান পাওয়া যায়। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ অন্য চার জেলের অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: বরগুনার ৫ জেলে নিখোঁজ

উদ্ধারকারী দলের সদস্য শাকিল বলেন, ট্রলারডুবির স্থানে পৌঁছানোর পর সাইকুলের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারের ভেতরে তল্লাশি চালানো সম্ভব হয়নি। নিখোঁজ অন্য জেলেদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এফবি বরকতের মালিক মো. আশরাফ বলেন, ট্রলারডুবির পর থেকেই উদ্ধার অভিযান চলছে। সাইকুলের মরদেহ পাওয়া গেছে। অন্য জেলেদের উদ্ধারে একটি ট্রলার এখনো সাগরে রয়েছে। তাদের সন্ধানে চেষ্টা অব্যাহত আছে।

785598476_1703400230724381_6120008705520717971_n

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাইকুল মীরের মরদেহ উদ্ধারের বিষয়টি তারা জানতে পেরেছেন। মরদেহ পাথরঘাটায় আনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে নৌপুলিশ, কোস্টগার্ড ও ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দল কাজ করছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর