মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: বরগুনার ৫ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: বরগুনার ৫ জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: বরগুনার ৫ জেলে নিখোঁজ। প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করতে সক্ষম হলেও এখনও পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার চার দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে ‘এফবি বরকত’ নামের ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। পরবর্তীতে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে ট্রলারটি নোঙর করে রাখা অবস্থায় হঠাৎ উত্তাল ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠতে পারলেও বাকি পাঁচজন সাগরে নিখোঁজ হন।

আরও পড়ুন: নওগাঁয় ভটভটি উল্টে যাত্রী নিহত, আহত চালক

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সমুদ্রে মাছ শিকারকালে পাথরঘাটার একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য পাথরঘাটা থেকে ‘এফবি জহুরা’ নামের আরেকটি ট্রলার পাঠানো হয়েছে। বর্তমানে নিখোঁজ পাঁচ জেলের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের উদ্ধারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর