মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ওয়াকিটকি হাতে সড়কে তল্লাশি, পিটুনি দিয়ে আটক ২ ভুয়া সেনা সদস্য

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

ওয়াকিটকি হাতে সড়কে তল্লাশি, পিটুনি দিয়ে আটক ২ ভুয়া সেনা সদস্য
ওয়াকিটকি হাতে সড়কে তল্লাশি, লক্ষ্মীপুরে পিটুনিতে আটক দুই ভুয়া সেনা সদস্য

লক্ষ্মীপুরে ওয়াকিটকি হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করার সময় দুই ভুয়া সেনাসদস্যকে আটক করেছে এলাকাবাসী। সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তারা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকা থেকে তাদের আটক করার পর স্থানীয় জনতা পিটুনি দিয়ে পরে পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঝাউডগী গ্রামের রুহুল আমিনের ছেলে মো. সবুজ মিয়া প্রকাশ সবুজ হাসান (২৮) এবং মাদারীপুর জেলার চরহোগলপাতিয়া লঞ্চঘাট এলাকার খলিল হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার (৪০)।

72927

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ও অন্যান্যরা জানান, ঘটনার সময় বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে আটক দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় তারা চালক ও যাত্রীদের হয়রানি করে জোরপূর্বক টাকা আদায় করছিলেন। তাদের কথাবার্তায় সন্দেহজনক কিছু মনে হওয়ায় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয় এবং একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও কিছু টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শ্রমিকদের ‘বেতন পরিশোধ না করে’ কারখানা বন্ধ ঘোষণা

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, কিছু টাকা ও ওয়াকিটকি জব্দ করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর