সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদ করায় এক খুচরা বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উঁচাখিলা বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যে উপজেলার উঁচাখিলা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নুর এ আলম নামে একজন খুচরা সার বিক্রেতার দোকানে ৬০০ বস্তা সার অবৈধভাবে মজুদ পাওয়া যায়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে শ্যামল চন্দ্র সাহা নামে অপর ব্যক্তিকে ৫ হাজার টাকায় অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর