সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ১৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ১৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড
সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে মজুত রাখার অপরাধে ১৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। একইসঙ্গে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে এই খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সুন্দরগঞ্জ পৌরশহরের মীরগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। তল্লাশিকালে কুঞ্জ ট্রেডার্সে ১৮ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ সার প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান চলমান থাকবে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর