সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে বাসের চাপায় প্রাণ গেল কিশোরীর

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

সিলেটে বাসের চাপায় প্রাণ গেল কিশোরীর
ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কে বাসের চাপায় প্রাণ গেছে এক মাদরাসা শিক্ষার্থীর। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল গ্যাস ফিল্ডস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম নুসরাত তাসনিম (১৫)।

আহতরা হলেন- মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) এবং কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড়ের বাসিন্দা। নুসরাত তার মামা ও খালার সাথে সিলেটের জাফলংয়ে ঘুরতে এসেছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে সিলেটের জাফলংয়ে ঘুরতে আসেন মোহাম্মদ আলীর বোন ও ভাগ্নিরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ে যাওয়ার পথে চিকনাগুল গ্যাস ফিল্ডস এলাকায় পৌঁছামাত্র সিলেটগামী একটি গেটলক বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় নুসরাত তাসনিম।

এ সময় নুসরাতের সঙ্গে থাকা মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার এবং কুলসুম বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর