সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা
নেত্রকোনায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নেত্রকোনায় পলিথিনবিরোধী অভিযানে একটি দোকান থেকে ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহরের মেছুয়া বাজারে এ অভিযান চালানো হয়।

অর্থ দণ্ডিত ব্যবসায়ী হচ্ছেন— প্রবীর সরকার।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ঋত্বিক চৌধুরী। প্রসিকিউশন পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

1315fded-f9a5-4d8b-aae2-9a552d0d50f1

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন জানান, অভিযানে প্রবীর সরকার নামে এক ব্যবসায়ীর দোকান থেকে এসব পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

তিনি বলেন, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর