রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণহানি বেড়ে ২

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণহানি বেড়ে ২

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশের পর আজিজুল হক জিপসি নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় এক নারী পোশাকশ্রমিক আহত হয়েছেন।

এর আগে রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক অরুণ দাশকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিপসি। তিনি রয়েল টেক্সটাইল গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।

রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগের কর্মী সৈকত দে জিপসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক জিপসির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওমর ফারুক বলেন, গার্মেন্টসের সামনে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অরুণ ও জিপসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় আরও এক নারী পোশাকশ্রমিক আহত হন।

আরও পড়ুন

বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পরে আহত অরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিপসিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত নারী পোশাকশ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে পুলিশে খবর দেন। পরে বাসটি জব্দ ও চালককে আটক করা হয়। বায়েজিদ বোস্তামী থানার এসআই শাহদাত হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর