রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশিক।

অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ঠ হয়ে মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওমর ফারুক বলেন, গার্মেন্টসের সামনে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অরুনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নুরুল আলম আশিক বলেন, বাসচাপায় আহত অরুন দাশকে সকাল সাড়ে ৮ টায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশটি বর্তমানে মর্গে আছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর