রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার এক ভবনে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহানের স্বামীর নাম কাউসার আহাম্মেদ শাওন (৩৫)। এই দম্পতির স্নেহা নামের ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন।

45341836-fc5c-40bc-9ea6-038748b92517

স্থানীয়রা জানান, রোববার সকালে শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ওই ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে জরুরিসেবা ৯৯৯-এ জানানোর পর পুলিশ ও স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর অন্য একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর