রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ​চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মোসা. আকতারা (৫৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল।

আকতারা ওই গ্রামের মো. সমশের আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে পরিবারটিতে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে আকতারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

2e4fa86d-8216-41d7-b651-785a3c003994

​নিহতের ছেলে রাশেদ আলী জানান, ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার মায়ের কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরেই আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর