ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে গাড়িচাপায় এক নারী (৫৮) পথচারী মারা গেছেন। মৃতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই নারী নয়নপুরের দিক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে পৌঁছানোর পর পেছন থেকে ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এলএ




