বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন নারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে মাগুরা সদরের আবালপুর এলাকায় মাগুরা ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিপন মিয়া (৪৫), পিতা: শরিফুল ইসলাম, ঠিকানা: পশ্চিম রামনগর, মাগুরা সদর, মাগুরা ও নাঈম(৪০) পিতা: গোলাম রব্বানী, ঠিকানা: বেঙ্গা-বেরইল, মাগুরা সদ, মাগুরা। আহত নারীর নাম বৃষ্টি আক্তার(২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দ্রুতগতির দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্য মোটরসাইকেল আরোহীও মারা যান। আহত নারী ও শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ইমরান আহমেদ জানান, আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে। সঙ্গে থাকা শিশুটি বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর