বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর মফিজুল ইসলাম (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মফিজুল ইসলাম ৪ দিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুইশ গজ দূরের এক পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে তার পরিবার দাবি করছে। সেই সঙ্গে তিনি প্রতিবন্ধী ভাতা পেতেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর