ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে আ. ছালাম (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ত্রিশাল থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে থানার এসআই রুবেল নিশ্চিত করেছেন।
নিহত ঐ ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পাটুলী গ্রামে। তার পিতার নাম মরহুম হযরত আলী।
ত্রিশাল থানার এসআই রুবেল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
প্রতিনিধি/ এজে




