বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে বেকারিকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বেকারিকে লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দাশেরহাট বাজারে নিউ তৃপ্তি বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ রায় দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যেরভিত্তিতে এ অভিযান চালানো হয়। 

এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী, র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা, পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্র জানায়, দাশেরহাট পশ্চিম বাজারে অবস্থিত আলী হোসেন হৃদয়ের মালিকানাধীন নিউ তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। খাবারের মোড়কে তারিখও উল্লেখ করা নেই। এছাড়া ওই বেকারির কোনো লাইসেন্স নেই। ফলে নিরাপদ খাদ্য আইনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন এবং বেকারির জব্দকৃত মালামাল নষ্ট করা হয়।

জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর