বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

খুলনায় যুবককে গুলি করে হত্যা
হাসপাতাল মর্গে নিহত মনজুরুল। ছবি: ঢাকা মেইল

খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে মনজুরুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক স্থানীয় খোকনের ছেলে।

স্বজনরা জানান, সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর