বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি।

খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস নামে একটি ইট ভাটায় ফখরুল শেখ(৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফখরুল নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

স্থানীয়রা জানান, ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য নিয়মিত সেখানে যেতেন ফখরুল।

রাতে ইটভাটার অফিসের পাশে অবস্থানকালে একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘাড় ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর