বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ নিয়ে বিরোধী দল প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রতিমন্ত্রী নূর

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎ নিয়ে বিরোধী দল প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রতিমন্ত্রী নূর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: ঢাকা মেইল

বিদ্যুৎ নিয়ে বিরোধী দল প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। 

বুধবার বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ বলেন।

ভিপি নুর বলেন, বাংলাদেশের নিজস্ব গ্যাস সীমিত। বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা ও গ্যাস লাগে। ফলে এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে। 

তিনি বলেন, বিগত সময় আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নাই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা নিয়ে কাজ করতে হচ্ছে।

তবে অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিটেন্স, যার মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে।

তিনি বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষেপের দিকে আগাচ্ছে , কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে।

দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই শহীদের কবর জিয়ারত শেষে, সরকারি হরগঙ্গা কলেজ মাঠে নিজ হাতে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী নূর।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর