সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে বাসি খাবার ও নিষিদ্ধ উপকরণ ব্যবহারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে বাসি খাবার ও নিষিদ্ধ উপকরণ ব্যবহারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল পৌর শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে বড় কালীবাড়ি রোডের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে উৎপাদিত দইয়ের মেয়াদের তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং আদি ইন্দুটি দই ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর