সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার নারীকে এক বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার নারীকে এক বছরের কারাদণ্ড

ফরিদপুরে অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপপরিচালক শিরিন আক্তার বলেন, আমরা মেহেরুন্নেসা বৃষ্টি নামে এক মাদক কারবারিকে শহরের কুঠিবারি এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ   গ্রেফতার করি। এরপর তাকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করি। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর