ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।
শিশুটি রোববার (১৬ আগস্ট) রাতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক। তিনি জানান, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আসা ৫ মাস বয়েসী ছেলে শিশুটি রোববার বিকেলে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হার্ট ফেল করে মারা গেছে।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




