রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভোরে সে মারা যায়। এ নিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, গত ১৩ আগস্ট সাত মাস বয়সি ওই শিশুটি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়েছে। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯০ জন শিশু চিকিৎসাধীন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর