রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০২:০৬ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে বরিশালে গণঅধিকার পরিষদের সড়ক অবরোধ
বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড অবরোধ করে বিক্ষোভ। ছবি- ঢাকা মেইল

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়।

ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি সাব্বির হোসেন সোহাগের নেতৃত্বে কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়ায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। 

এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশাল নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

অবরোধের কারণে সদর রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

এসময় বক্তারা কুষ্টিয়ার হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর