রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের নাম- সামছুর রহমান। নিহতের বাড়ি উপজেলার বনগাঁয় গ্রামে। 

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামছুর রহমান ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান।

পরে পেছন থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর