রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি নেতা রাকিবুল হাসান জেমস। ছবি: ঢাকা মেইল

২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি নেতা রাকিবুল হাসান জেমস। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

শনিবার রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকায় বুড়া দরগা মসজিদে জানাজা শেষে দাফন করা হয়।

‎পরিবার সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর তিনি কারাগারে ছিলেন। শনিবারে দুপুরে তার বাবা আবুল কালাম আজাদের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়। অনুমোদন পাওয়ার পর ২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। পরে দাফন শেষে তাকে কারাগারে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, তার বাবার মৃত্যুর কারণে ২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

২১ জুন রাতে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বাবা অসুস্থ হওয়ায় তাকে বাড়িতে দেখতে আসেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর