শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

৩০০ কেজির বালুর বস্তা নিজ হাতে নদীতে ফেললেন এমপি

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

৩০০ কেজির বালু বস্তা নিজহাতে নদীতে ফেললেন এমপি
৩০০ কেজির বালু বস্তা নিজহাতে নদীতে ফেললেন এমপি

নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এমপি আনিসুর রহমান খোকন তালুকদার। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভাঙনরোধে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ৩০০ কেজি ওজনের বালু বস্তা নিজহাতে নদীতে ফেললেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগরে পালরদী নদীতে ভাঙনকবলিত বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। এতে খুশি নদীপাড়ের বাসিন্দারা।

বালু বস্তা ফেলার কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশের। সারাদেশে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিয়ে সমলোচনা করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বিভিন্নভাবে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। অথচ এখন সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে তারাই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে।

a01e5b0f-59ff-4eff-8b74-a15075092fc9

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার বলেন, ব্যাটারিচালিত অটোরকিসারসহ নানা কারণে আগের তুলনায় দেশে বিদ্যুতের চাহিদা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১৪ টাকায় দিয়ে ৬ টাকা ভর্তুকি দিয়ে ৮ টাকায় বিক্রি করছে। বিদ্যুৎ নিয়ে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। বর্তমানের ঘাটতি শিগগিরই পূরণ হবে বলেও প্রত্যাশা তার।

 

এ সময় উপস্থিত ছিলেন— কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ পারভেজসহ অনেকেই।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর