শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০১:০২ এএম

শেয়ার করুন:

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
প্রতীকী ছবি

মেহেরপুর জেলায় মাদক ও অনলাইন ক্যাসিনোবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ জন আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ডিবির পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে ডিবি অফিস এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

​ডিবি সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে অভিযানের প্রথমভাগে গাংনী থানার ছাতিয়ান (শেখপাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে ২০ পিস ইয়াবাসহ মাফিক হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাফিক স্থানীয় মতিয়ার রহমানের ছেলে। 

​দিনের দ্বিতীয় অভিযানে, গাংনী থানার নওয়াপাড়া বাজারের একটি মিষ্টির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় নওয়াপাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে শিমুল মিয়া (৩৩) এবং মাইলমারী গ্রামের মিজানুর রহমানের ছেলে মিশুক-উজ-জামানকে (৩১) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

​এ ছাড়া, অপর এক অভিযানে মেহেরপুর সদর থানার কেশবপাড়া এলাকার দিঘীরপাড়া-বেড়পাড়া সড়কের পাশে থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিজন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ডিবি। তিনি শহরের হোটেল বাজার এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে।

​জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানা জানান, এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জুয়া প্রতিরোধ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের ক্ষতিকর প্রভাব ও অনলাইন ক্যাসিনোর মতো সামাজিক অপরাধ রুখতে জেলায় জেলা পুলিশের এই বিশেষ জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর