শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ করে ত্রুটি শনাক্তের কাজ শুরু করা হয়। বর্তমানে প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল।

এদিকে, বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর