শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

স্থানীয় সরকার নির্বাচন এই বছরেই: মীর শাহে আলম

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

স্থানীয় সরকার নির্বাচন এই বছরেই: মীর শাহে আলম
শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিতব্য ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর ও রাধানগর-মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন তথা সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট)  দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার কাজ পরিদর্শনে এসে এমন কথা জানান তিনি।

শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় তিনি বলেন, নির্বাচনগুলো সম্পন্ন করার জন্য আমাদের প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পার্লামেন্টে ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট অনুমোদন হয়েছে, সেই বাজেটের মধ্যে এই অর্থ সংকুলান করা আছে। নির্বাচন কমিশন নির্বাচনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। স্থানীয় সরকার থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে।

শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মূলত বাংলাদেশের ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যেখানে হাজার হাজার পর্যটক সারা বছর এখানে আসেন। সেই পর্যটন কেন্দ্রকে ঘিরে কী কী ডেভেলপমেন্ট চলমান এবং কী কী ডেভেলপমেন্ট হাতে নেওয়া যায় সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমি শ্রীমঙ্গল সফরে এসেছি।

Sahe

প্রতিমন্ত্রী বলেন, আমরা আস্তে আস্তে সারাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ এবং স্থানীয় সরকারের যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানকে আমরা নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনার চেষ্টা করছি। সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং সেই উৎপাদিত বিদ্যুতই যাতে এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারে, তার জন্য আমরা অনুশাসন জারি করব। অন্যদিকে ছোট যে অফিসগুলো আছে, তারা এটা বাস্তবায়ন করছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ছয় মাস পর পর বিল চেক করে আমরা দিক-নির্দেশনা দেব। এটা আমরা নিশ্চিত করব।

এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর