শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মহেশপুরে মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা, ছেলে আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:১০ এএম

শেয়ার করুন:

মহেশপুরে মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা, ছেলে আটক

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো। গত রাতেও মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

আরও পড়ুন

নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

পরে ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘটনার পর গ্রামের পাশের একটি স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর