বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ত্রিশালের সেই ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

শেয়ার করুন:

ত্রিশালের সেই ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
বদলি হওয়া ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার ১৩ আগস্টের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

আরাফাত সিদ্দিকী ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি ত্রিশালের কালীরবাজার এলাকায় বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে ইউএনও মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম ত্রিশালের ইউএনওকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর