ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনের সড়কে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাব্বি (২৭)। তার বাড়ি নগরীর মাসকান্দা এলাকায়। তিনি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার-ফটোকপির দোকানের মালিক ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ বিরোধে জড়ায়। ওই সময় দুই পক্ষই রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কুপিয়ে রাব্বিকে হত্যা করে।
প্রতিনিধি/এলএ




