শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
বৃদ্ধা জালেমনের বাড়িতে মানুষের ভিড়।

টাঙ্গাইলের মধুপুরে ঘরে ঢুকে জালেমন (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জালেমন উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী গ্রামের আয়েজ উদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা।

স্থানীয়রা জানান, বৃদ্ধা জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একা থাকতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, হয়তো বৃদ্ধার ঘরে ডাকাত ঢুকেছিল। চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করতে পারে। পরে বৃদ্ধার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও ঘরে থাকা মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায়।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন ওসি। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর