রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান জাকির গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান জাকির গ্রেফতার
গ্রেফতার ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানারভিত্তিতে বিকেলে বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, জাকির হোসেনকে সোমবার আদালতে পাঠানো হবে৷

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর