নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।
রোববার সকালে এ দিবস উপলক্ষে শহরের চেঙ্গী স্কয়ারে নৃত্য পরিবেশন করে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শাপলা চত্বর হয়ে চাবাই সড়কে মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়।
এরপর মারমা উন্নয়ন সংসদ মিলনায়তনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড় ও সমতলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। এসময় তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন দাবি জানানো হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস কমিটির আয়োজিত সমাবেশে উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী প্রীতিময় চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক অনিম নওশাদ, বা.জ.স. সভাপতি মাহফুজুর রহমান শামীম, পানছড়ি উপজেলা পরিষদ-এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা।
প্রতিনিধি/এলএ




