রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবানে র‌্যালি। ছবি: ঢাকা মেইল

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবানে র‌্যালি বের করেছে আদিবাসী দিবস উদযাপন কমিটি। 

রোববার সকালে জেলা শহরের রাজার মাঠে আলোচনা সভা শেষে এই র‌্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।

এর আগে আলোচনা সভায় চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির তিন দশক পেরিয়ে গেলেও চুক্তির অন্যতম মূল বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম ঝুলে আছে। আইনের শাসন বা রুল অব ল তখনই সার্থক হবে, যখন ভূমি কমিশনকে বিশেষ মহলের প্রভাব ও আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করে কার্যকর করা হবে।

কে এস মং আরও বলেন, চুক্তির মূল বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নানা সংকট বিদ্যমান রয়েছে।

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের ভূমির অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাজনৈতিক অধিকার, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি নিজস্ব মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আদিবাসীদের প্রতি সব ধরনের বৈষম্যের অবসানেরও দাবি জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মং উষাথোয়াই। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইং চ প্রু মাস্টার।

ক্য সা মং মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- মেন রুং ম্রো, আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক কৃপা ত্রিপুরা, রিপন চক্রবর্তী, জিরকুম সাহু ও উছোমং মারমা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর