রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ নিয়ে সমালোচনা: বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ, এজলাসের দরজা ‘ভাঙচুর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎ নিয়ে সমালোচনা: বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ, এজলাসের দরজা ‘ভাঙচুর
হামলায় ক্ষতিগ্রস্ত এজলাস কক্ষের দরজা। ছবি: ঢাকা মেইল

চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ এনে একজন যুগ্ম ও দায়রা জজের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় আদালতের এজলাস ও বিচারকের খাস কামরার দরজার কাঁচ ভাঙচুর করা হয়। 

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতে এসব ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট বিচারক।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম জানান, দুপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলায় হাজিরা দিতে যান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন আদালতের বিচারক মো. উজ্জ্বল মাহমুদ। পরে আদালত থেকে বের হয়ে বিক্ষোভ করেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ওই বিচারককে প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু হাসিব বলেন, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালতের বিচারকের খাস কামরার সামনে ‘মব’ সৃষ্টি করে। এক পর্যায়ে তারা ভাঙচুরও করে।

অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, আদালতের সামনে একটা ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর