শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

নাটোরে মদপানে আদিবাসী কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

নাটোরে মদপানে আদিবাসী কিশোরের মৃত্যু

নাটোরে অতিরিক্ত মদপানে সাগর পাহান (১৭) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মৃত আদিবাসী কিশোর সাগর পাহান উপজেলার একই এলাকার টিকি পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে সাগর পাহান তার বন্ধুদের সঙ্গে মদপান করেন। রাতে মদপান শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

শুক্রবার সকালে স্থানীয়রা যাওয়ার পথে পুকুরে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখতে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করেন।


বিজ্ঞাপন


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ভাসমান মরদেহটি উদ্ধার করেন। অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর