রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত ঝুঁকিতে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত ঝুঁকিতে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও সাগরপাড়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন। এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিক সমাধান প্রয়োজন।

রোববার (৯ আগস্ট) বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তন কীভাবে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপমাত্রা এবং পানির উচ্চতা দিন দিন পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের যেসব এলাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকবে, তার মধ্যে উপকূলীয় অঞ্চল ও সাগরপাড় অন্যতম। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবেন।’

তিনি বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হলে তাপমাত্রা একসময় মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

আরও পড়ুন

ধূমপানের আইন আছে, কিন্তু প্রয়োগ নেই: ডা. জাহিদ

জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়নে ব্যস্ত নন। এর বড় প্রমাণ হলো পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ। প্রতি বছর পাঁচ কোটি করে গাছ লাগানো হবে। সেই লক্ষ্যেই সারা দেশে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।’

বন বিভাগের যেকোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী সবাইকে সবুজায়নের গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানান।

উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন।

বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর